সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কর্ণফুলী মাল্টিপারপাসের চেয়ারম্যান-সম্পাদক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৩ নভেম্বর) দুপুর ১টায় টাঙ্গাইল থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি টিম। এছাড়া কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও দু’টি দামি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ২৫ অক্টোবর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এমডি শাকিল আহমেদসহ ১০ জনকে আটক করে র‌্যাব। ওইদিন দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এর আগে গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের 'এ' ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক। এ সময় আলোচনার কথা বলে কয়েকজন গ্রাহককে ওই কার্যালয়ের একটি কক্ষে নিয়ে তাদের মারধর করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ