সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

অনুমোদন পেল আরেকটি বেসরকারি এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি আরেকটি বিমান সংস্থা অনুমোদন দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক। এয়ার অ্যাস্ট্রা নামের বেসরকারি উড়োজাহাজ সংস্থাটিকে নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে বেবিচক।

আজ বৃহস্পতিবার, ৪ নভেম্বর, এ অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, ইমরান আসিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি এবং ফ্লাইট পরিচালনার জন্য গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে আবেদন জমা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার, ৪ নভেম্বর, এনওসি দিয়েছে তারা।

তিনি আরো বলেন, পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেট বা এওসির জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে আগামী বছর তথা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে অপারেশন শুরু করবে এয়ার অ্যাস্ট্রা। এর আগে ইমরান আসিফ জানিয়েছিলেন, হারুন অর রশিদ নামে জাপানে বসবাসকারী একজন বাংলাদেশি ব্যবসায়ী এয়ার অ্যাস্ট্রার অর্থায়ন করছেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আরো দুটি বেসরকারি এয়ার সংস্থা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সে দুটি হলো— ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার। এর পাশাপাশি রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ