সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

ই-কমার্স: গ্রাহকের অর্থ ফেরত নিয়ে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেমেন্ট করে অর্ডার দেওয়ার পরও পণ্য না দিয়ে গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের অর্থ ফেরত (রিফান্ড) দেওয়া নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাবরিনা জেরিন ও এম.আব্দুল কাইয়ূম।

পরে সাবরিনা জেরিন জানান, ই-কমার্স ব্যবসায় যারা অনলাইনে অর্ডার করেছেন,অনেক টাকা ইনভেস্ট করেছেন। যাদের টাকা একটি গেটওয়েতে আটকে আছে। পণ্য ডেলিভারি না হওয়ায় তারা টাকা ফেরত পাওয়ার কথা। কিন্তু এ টাকাটা ফেরত আসেনি। এটা নিয়ে রিট করা হয়েছে। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।

রুলে বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট গেটওয়ে কোম্পানির কাছে গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরানোর নির্দেশনা দিতে বিবাদীদের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন।

২১ অক্টোবর বেসরকারি সংগঠন সিসিএসের পক্ষে এ রিট করা হয়েছিল।

রিটের বিবাদীরা হচ্ছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও এর পরিচালক,বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, পেমেন্ট গেটওয়ে এসএসএল ওয়্যারলেস, ফোস্টার পে এবং সূর্য পে নামক প্রতিষ্ঠান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ