সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

আজ টিকা পাবে পাঁচ হাজার স্কুল শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে আজ থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। দিনে ৪ থেকে ৫ হাজার স্কুল শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা। ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৫টি বুথে শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে।

সকালে ৯টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর কাল থেকে ঢাকার আটটি কেন্দ্রে একযোগে টিকাদান চলবে। শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে সাজানো হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শীতাতপ নিয়ন্ত্রিত ২০টি কক্ষ। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে।

ডা. শামসুল হক জানান, ফাইজারের টিকা দেওয়া এবং ডাইলুয়েন্ট মিশ্রণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের প্রয়োজন হয়। এ কারণে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। এসব কেন্দ্রের প্রতিটিতে ২৫টি করে বুথ থাকবে। এসব স্কুল তাদের বাচ্চাদের টিকা দেওয়ার পাশাপাশি অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দিতে পারবে। তবে রেজিস্ট্র্রেশন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। নিবন্ধন করতে হবে এবং টিকা নেওয়ার জন্য টিকা কার্ড নিয়ে আসতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা নেওয়ার পর কোনো শিশু অসুস্থ হয়ে পড়লে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকার বাইরে ২২টি জেলায় টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডা. শামসুল হক। ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। তাদের কারও কোনো সমস্যা না হওয়ার পর স্কুলশিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে ফাইজার-বায়োএনকেটের ৭০ লাখের বেশি ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর পুরোটাই এসেছে কোভ্যাক্সের মাধ্যমে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহায়তায় ঢাকায় আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে সংশ্লিষ্ট এলাকার অন্য সব স্কুলের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।

এগুলো হলো- বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মতিঝà