সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের আহ্বান ডা. জাফরুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোট ডাকাতি বন্ধ করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে কমপক্ষে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের ৪৯তম প্রতিষ্ঠঅ বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। মুক্তিযুদ্ধের ইতিহাস একজনের না, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্মিলিত বলেও মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

বলেন, অসংখ্য মানুষের অবদান, ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে। দেশ স্বাধীন হলেও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ এক দলীয় শাসন প্রতিষ্ঠা করে এই চেতনা ধ্বংস করেছিল। আওয়ামী লীগ‌ই প্রথম দল যারা জরুরি আইন দিয়ে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে।

আওয়ামী লীগ গত ১২ বছর ধরে বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে আবারো বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। ভিন্নমত কেউ প্রকাশ করতে পারছে না। আমাদের আবারো জেগে উঠতে হবে।

এ সময় আলোচকরা বলেন, জনগণ এই সরকারকে হটিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সরকার দেখতে চায়। আওয়ামী লীগ নিজেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ