সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

সিলেটে প্রাইভেটকার ও সিএনজি দুর্ঘটনায় দুইজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে প্রাইভেট কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত৷ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় এঘটনা ঘটে।

জানা যায়, জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-ল- ২৯-৫৪৩৩) এর সাথে সিলেট থেকে লুবি শিম নিয়ে দরবস্ত বাজারের উদ্দ্যেশে আসা সিএনজি অটোরিক্সাটি সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে ৷

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) অপরজন হলেন একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯) ৷

ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল তৈরী করেন৷ তিনি আরও জানান, হাইওয়ে পুলিশের নিকট লাশ হস্তান্তর করা হবে।

-এএ