সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

মানুষকে পুষ্টি জাতীয় খাবার ও সি ফুড দেব: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি, আমরা পুষ্টিজাতীয় খাবার এবং সি ফুড মানুষকে দেব। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এ জন্য কৃষিকে আধুনিকীকরণ করতে হবে। আমরা যান্ত্রিকীকরণ করছি। আমাদের কৃষকদের আয় বাড়াতে হবে, তাদের জীবনযাত্রার মান বাড়াতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির এক সেমিনারে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

ড. আবদুর রাজ্জাক বলেন, ধানের জাত এবং চাষাবাদের ওপর আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন। আমরা চালজাতীয় খাবারে অনেকটা আত্মনির্ভরশীল। ভালো আবহাওয়া থাকলে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা খাদ্যে উদ্বৃত্ত থাকি। কিন্তু এখন আমাদের লক্ষ্য হলো পুষ্টিজাতীয় খাবার।

তিনি বলেন, সাংবাদিকদের ফোরামে এ কথা আমি আরেকদিন বলেছি। ৭৭টি মিডিয়া আমার বক্তব্য কাভার করেছে। একটি ভুঁইফোঁড় পত্রিকা নিউজ করেছে আমি নাকি বলেছি, মানুষ ভাত বেশি খায় এ জন্য চালের দাম বেড়ে গেছে। এ ধরনের কথা আমি কোনোদিনই বলিনি। আমি এ প্রসঙ্গই আনিনি।

কৃষিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য আগামী প্রজন্মকে সৃজনশীল ও মেধাবী করতে পুষ্টিজাতীয় খাবার দিতে হবে। জাপান চার বেলা ভাত খায়, কিন্তু তাদের কনজানশন ২ গ্রামেরও কম। সেখানে আমরা আগে ৪৩০ গ্রাম খেলাম এখন এটা কমে ৩৭০ গ্রামে আসছে। ধীরে ধীরে কমছে। মানুষের যেহেতু আয় বাড়ছে, মানুষ এখন শাক সবজি, ফলমূল, ডিম, মাছ-মাংসের দিকেই বেশি যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা বিআর-৬৭ নামে একটা জাত আবিষ্কার করেছে। ইনশাল্লাহ, এটা কোস্টাল এরিয়াতে হবে। আমরা গমের জাত আবিষ্কার করছি, যা উষ্ণ অবস্থার মধ্যে অর্থাৎ জলবায়ু পরিবর্তন হোক আর না-হোক আমরা প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে কৃষিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ