সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

পাটুরিয়ায় ফেরি ডুবি: উদ্ধারে আসছে জাহাজ রুস্তম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনের মত চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া ফেরিতে উদ্ধার অভিযানে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা। এর সঙ্গে সংযুক্ত হওয়ার কথা ছিলো উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের।

তবে পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযানে আসছে না প্রত্যয়। যে কারণে এবার উদ্ধার অভিযানে অংশগ্রহণ করবে উদ্ধারকারী জাহাজ রুস্তম। ডুবে যাওয়া ফেরি থেকে কিছু যানবাহন উদ্ধার করা গেলেও ফেরি উদ্ধারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। কবে নাগাদ ফেরিটি উদ্ধার অভিযান শুরু হতে পারে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফেরি ডুবির ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে। হামজা এবং রুস্তমের মাধ্যমে উদ্ধার অভিযান চলবে। বিকেলের মধ্যেই রুস্তম ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে বলে জানান তিনি।

ডুবে যাওয়া ফেরিটিতে এখনও তিনটি পণ্যবাহী ট্রাক এবং কয়েকটি মোটরসাইকেল রয়েছে। এগুলোর উদ্ধার অভিযান সমাপ্ত হলে ফেরি উদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফেরিটি উদ্ধারের জন্য বেসরকারি কোন উদ্ধারকারী জাহাজের সহযোগীতা নেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি ডুবির পর এ পর্যন্ত ১১টি ট্রাক-কাভার্ডভ্যান উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ হামজা। বাকী তিনটি যানবাহন ও মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর সঙ্গে বিকেলে উদ্ধার কাজে নিয়োজিত হবে রুস্তম নামের অপর একটি জাহাজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ