সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

ইসলামী বইমেলার ১১তম দিনে নামবে লেখক-পাঠকদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ইসলামী ভাবধারার তরুণ লেখকদের সত্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার।

বাদ জুমা রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনাতায়ন সালে অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে ফোরামের তিন শতাধিক সদস্য এই কাউন্সিলে অংশ নেবেন বলে জানা গেছে।

এই কাউন্সিলকে ঘিরে আজ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের ইসলামী বই মেলায় লেখক-পাঠকদের ঢল নামবে বলে ইতিমধ্যে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় তরুণ লেখক আব্দুল্লাহ আল-ফারূক ইতোমধ্যেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আজকের মেলায় তার উপস্থিতির কথা। পাঠক দেব আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া আওয়ার ইসলাম নিজস্ব সূত্রে জানতে পেরেছে, সময়ের জনপ্রিয় ও আলোচিত প্রথিতযশা লেখক শরীফ মুহাম্মদ উপস্থিত থাকবেন আজকের বই মেলায়। এছাড়াও থাকবেন তরুণ লেখক শিশু সাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর, এহসান সিরাজ, মনযূরুল হক, ইহসানুল হক সহ আরো অনেকে।

আজকের বইমেলার দিনটি সত্যিই স্মরণীয় ও বাঙ্গময় হয়ে উঠতে চলেছে বলে মতামত দিয়েছেন অনেকেই। ফেসবুকে তরুণদের মাঝে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস তৈরি হয়েছে। সবাই একে অপরকে বইমেলায় আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রকাশকদের পক্ষ থেকেও আহ্বান করা হয়েছে বই না কিনলেও কমপক্ষে এসে ঘুরে যান, প্রাণবন্ত রাখুন আপনার বইমেলা।

-এটি