সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

আগের চেয়ে ভালো আছেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আগের চেয়ে ভালো আছেন। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে একটু ভালো লক্ষ্যণীয় বলে জানিয়েছেন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ (এমপি)।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইসিইউতে নেওয়ার পর কয়েকদিন নড়াচড়া কম ছিল। গতকাল থেকে অনেক নড়াচড়া করছেন। ডাক্তাররা একে ইতিবাচক হিসেবে দেখছেন।

এক প্রশ্নের জবাবে বলেন, বার্ধক্যজনিত কারণে নানা রকম জটিলতার মধ্যদিয়ে যাচ্ছেন। গত ১৪ আগস্ট চেকআপ করার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দুই দিন পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুদিন থাকার পর স্বাস্থ্যের উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। গত ১৬ অক্টোবর আবার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়।

সাদ এরশাদ মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ। সাবেক ফাস্টলেডি রওশন এরশাদ টানা পঞ্চমবারের মতো জাতীয় সংসদে রয়েছেন।

১৯৯৬ সালে ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচিত হন, ২০০১ সালে গাইবান্ধা-৫, ২০০৮ সালে রংপুর-৩ (সদর) আসন থেকে উপ-নির্বাচনে ,২০১৪ ও ২০১৮ সালে মংমনসিংহ সদর আসন থেকে এমপি নির্বাচিত হন।

বিগত দশম জাতীয় সংসদেও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। চলতি সংসদের শুরুতে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হন। এরশাদের মৃত্যূতে বিন বিরোধীদলীয় নেতার পদ শূন্য হলে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা মনোনীত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ