সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

২৪ ঘণ্টায় টিকা নিলেন ৫ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে চলছে করোনা টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির আওতায় রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৩৮ হাজার ১৪০ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ লাখ ১৫ হাজার ১৯০ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৫০ জন।

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ১৪০ জন। এ নিয়ে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ৬ কোটি ২৬ লাখ ১ হাজার ৯৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৪ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৮১০ জন ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৮৮৬ জন ও নারী ১ লাখ ৬১ হাজার ৩০৪ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৭৭২ জন ও নারী ১ লাখ ৬ হাজার ১৭৮ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

অন্যদিকে, ২৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে টিকা নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৯ লাখ ২৬ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৩৫১ জন ও পাসপোর্টের মাধ্যমে ৮ লাখ ৩৪ হাজার ৬০৭ জন নিবন্ধন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ