সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

পদোন্নতি পেয়ে সচিব হলেন ছয়জন, তিনজনকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন প্রশাসনের ছয় কর্মকর্তা। এর মধ্যে একজন গ্রেড-১ এ কর্মরত, বাকি পাঁচজন সরকারের অতিরিক্ত সচিব। এ ছাড়া তিন সচিবকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. অমিতাভ সরকারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিনকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে, ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসানকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ