সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া চলছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ক্যাম্পেইন শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরে থেকে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে অনুষ্ঠিত বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় চলমান এই বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পরিচালিত গণটিকা কর্মসূচিতে যারা প্রথম ডোজ নিয়েছিলেন টিকা কার্ড প্রদর্শন দেখিয়ে তারাই কেবল আজ বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা ৪ কোটির মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। আজকের টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাসে অন্তত ৫ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।

এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ