সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

অ্যাপ ছাড়া চুক্তিতে রাইড শেয়ারে যাত্রী বহন করলে ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যাপ ছাড়া চুক্তিতে মোটরসাইকেল বা গাড়িতে যাত্রী বহন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, চুক্তিতে রাইড শেয়ার করলে কিংবা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা দেওয়ার জন্য সরকার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ করেছে। এ নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়ে নেওয়ার পর রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই সেবা প্রদান ও গ্রহণ এবং সুনির্দিষ্ট পরিমাণ ভাড়া আদায়ের শর্ত রয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় মোটরযান চালক এ নীতিমালার শর্ত পালন করছেন না। শর্ত পালন না করে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা প্রদান ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থি।

অ্যাপ ছাড়া চুক্তিভিত্তিতে রাইড শেয়ারিং সেবা না নিতে যাত্রীদের প্রতিও অনুরোধ করেছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক মোটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযান মালিক, মোটরযান চালক এবং সেবাগ্রহণকারীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ বিজ্ঞপ্তিতে বলে, চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ বিআরটিএর প্রধান কার্যালয়ের রাইড শেয়ারিং শাখার সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং) জানানো যাবে। এ জন্য ০১৭১৪৫৫৬৫৭০, ০২-৫৫০৪০৭৪৫ এই নম্বরে অথবা ade.ride@brta.gov.bd এ ঠিকানায় ই-মেইল করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ