সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

পাটুরিয়ায় ফেরিডুবি: মুন্সিগঞ্জ থেকে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাটুরিয়ায় সকালে যানবাহনসহ ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহকে উদ্ধার করতে মুন্সিগঞ্জ থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটিএর আরেক উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। ইতোমধ্যে সেখানে উদ্ধারকাজ শুরু করেছে জাহাজ হামজা।

দুই হাজার টনের আমানত শাহ ফেরিটি উদ্ধার করা উদ্ধারকারী জাহাজ হামজার একার পক্ষে সম্ভব নয় বলে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় মুন্সিগঞ্জ থেকে পাটুরিয়ায় রওনা করে। এর আগে সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

এদিকে ফেরিতে ডুবে যাওয়া যানবাহনগুলো নদী থেকে তুলতে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা। পাশাপাশি ফেরি ডুবিতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ২ ডুবুরি দল ও টি রেসকিউ ইউনিট। আরও ২টি ইউনিট যুক্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

এদিকে ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা সময় নিউজকে বলেন, আমানত শাহ ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে শিবালয় উপজেলার ৫ নম্বর ফেরিঘাটে এসেছিল। এর মধ্যে ৩-৪টি গাড়ি আনলোড হয়। এরপরই ফেরিটি উল্টে যায়।

ফেরিতে ১৭টি ট্রাক ছিল এবং বেশকিছু যাত্রী ছিল। যখন ফেরিটি কাত হয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমাদের উদ্ধারকাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করছি ফেরিতে যারা ছিল তাদের জীবিত উদ্ধার করে আনার।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ জানান, আমরা একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনা কেন ঘটল তা তদন্তসাপেক্ষে বের হয়ে আসবে। আমাদের প্রথম কাজ হচ্ছে, ভেতরে যদি কোনো লোকজন থাকে তাদের দ্রুত উদ্ধার করা।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমানত শাহ ফেরিটি কাত হয়ে ধীরে ধীরে ডুবে যেতে দেখা গেলেও নৌপরিবহন মন্ত্রণালয়ের দাবি, পাটুরিয়া ঘাটে ফেরিটি কাত হয়ে হেলে পড়েছে, ডুবে যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ