সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় দেড় হাজার আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর)  বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে বিএনপি। এসময় ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজন আহত হন। আর কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

তখন পল্টন মডেল থানার ওসি জানিয়েছিলেন, সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ