সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি জালাল উদ্দিনের নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মো মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো কাঞ্চন ফকিরের ছেলে মো কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মো আল আমিন মোল্লা।

এর আগে ২০১২ সালের ২ জুন আসামিরা দুলাল শেখকে কুপিয়ে হত্যা করে মরদেহ কুমার নদীতে ফেলে দেয়। পরের দিন পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই দিনই ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সুলতানা বেগম। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মো আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ। মামলার বাদি ছিলেন নিহতের স্ত্রী সুলতানা বেগম। এদিকে ফরিদপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামীর মৃত্যুদণ্ড এবং দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ