সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

সিরাজগঞ্জ-৬ আসনের ভোটে প্রচার শেষ ৩১ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে সব ধরনের প্রচার শেষ করতে হবে আগামী ৩১ অক্টোবর। এক্ষেত্রে সকাল ৮টার পর আর কোনো প্রচার চালানো যাবে না।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার শেষ হয়। এক্ষেত্রে সিরাজগঞ্জ-৬ আসনে ভোটগ্রহণ শুরু হবে আগামী ২ নভেম্বর সকাল ৮টায়। এ হিসেবে ৪৮ ঘণ্টা পূর্ব বলতে আগামী ৩১ অক্টোবর সকাল ৮টা বোঝানো হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবেক সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ