সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

রাজারবাগ পীরের মামলা: আপিল বিভাগের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমান ও তার দরবারের সব সম্পদের হিসাব চেয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার (২৬ অক্টোবর)।

রোববার (২৪ অক্টোবর) রাজারবাগ পীরের সিন্ডিকেটের সদস্যদের নিয়ে দুদক, সিআইডি ও সিটিটিসিকে তদন্ত করতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের করা আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার দরবারের সব সম্পদের হিসাব চেয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৪ অক্টোবর দিন ঠিক করেন আদালত। তারই ধারাবাহিতায় আজ সেটি শুনানির জন্য আসে।

পীরের পক্ষে করা এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে ওই দিন রাজারবাগ দরবারের পক্ষ শুনানি করেন আইনজীবী এম কে রহমান।

এ বিষয়ে রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, পীর সাহেবের বিরুদ্ধে আমাদের পক্ষে আদেশের স্থগিতাদেশ চেয়ে চেম্বার কোর্টে দায়ের করা আপিল আবেদন খারিজ করা হয়েছে। একইসঙ্গে ২৪ অক্টোবর ফুলকোর্টে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।

এর আগে ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমান ও তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এই দরবারের পীরের অনুসারীদের বিরুদ্ধে করা (রিটে উল্লিখিত আটটি) মামলা তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে মামলার বিষয়ে প্রতিবেদন দেবে সিআইডি।

সেই সঙ্গে আদালত রিট আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছেন। এ ছাড়া সম্পদ ও ব্যাংক হিসাব ৬০ দিনের মধ্যে তদন্ত করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ