সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

‘জামায়াতে ইসলামীর বিচার শিগগিরই প্রকাশ্য আদালতে শুরু হওয়া উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিচার শিগগিরই প্রকাশ্য আদালতে শুরু হওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থার প্রধান সানাউল হক।

তিনি বলেন, সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করব, আমরা যে পরিশ্রম করে রিপোর্টটি দিয়েছি, সেটা যথাযথ নিরীক্ষা করে অবিলম্বে বিচার শুরু করার জন্য পদক্ষেপ নেয়া হয়।

২০১৪ সালের ২৫ মার্চ জামায়াতের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হলেও বিচার শুরু না করায় ক্ষোভ প্রকাশ করে তদন্ত সংস্থা।

সানাউল হক বলেন, আমি মনে করি, জামায়াতে ইসলামীর বিচারটি মানবতাবিরোধী অপরাধের বা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বিচারের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত। সংগঠনের যখন বিচার হয়, এই সংগঠনের সেই সময়ে যে সব অঙ্গ সংগঠন বা যে সব ব্যক্তি জড়িত ছিলেন, তাদের সবারই বিচার হয়। তাদের সবার ওপরই এই অপরাধের দায় চলে আসে।

সানাউল হক আরও বলেন, আজকে আপনার দেখছেন যে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। ধর্মান্ধতার সুযোগে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। একে সমূলে উৎপাটন করতে গেলে জামায়াতের স্বরূপ উদ্‌ঘাটন করার জন্য বিচার প্রকাশ্য আদালতে হওয়া উচিত বলে আমি মনে করি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ