শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

প্রতিদিনের তালিকায় থাকা যেসব খাবারে হতে পারে কিডনিতে পাথর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিডনিতে পাথরের সমস্যা যে কোনও বয়সেই হতে পারে। জীবনযাপনের নানা সমস্যা, পানি কম খাওয়ার মতো বহু কারণে এই সমস্যা হয়। এর পাশাপাশি কয়েকটি খাবার খেলেও কিডনিতে পাথর জমতে পারে।

কিডনিতে পাথর জমার আশঙ্কা এড়াতে কোন কোন খাবার কম খাবেন? রইল তালিকা।

১)  এই তালিকায় প্রথমেই থাকবে মুলোর শাক। এতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে। ফলে এটি এড়িয়ে চলুন।

২) ঠান্ডা পানীয়, প্যাকেট-বন্দি ফলের রস, অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলুন। এগুলিও কিডনিতে পাথর জমিয়ে দেয়।

৩) পরিবারের কোনও সদস্যের কিডনিতে পাথরের সমস্যা হয়ে থাকলে বেশি মাত্রায় সাবধান হতে হবে। সে ক্ষেত্রে প্রথমেই কমাতে হবে লবন খাওয়ার পরিমাণ। বিশেষ করে কাঁচা লবন একেবারেই খাওয়া চলবে না।

৪) বেশি পরিমাণে কফি বা চা খাওয়াও ভাল নয়। দিনে এক-দু’কাপ পর্যন্ত ঠিক আছে। কিন্তু তার বেশি হলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বাড়ে।

৫) ভাজাভুজিও বেশি পরিমাণে খাবেন না। বেশি ভাজাভুজি খেলে শরীর শুকিয়ে যায়। তাতে কিডনির উপর চাপ পড়ে। পাথর জমার আশঙ্কা বাড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ