সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


পীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগ নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরীফ নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার জের নিয়ে রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় র‌্যাবের হাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মূল হোতা কারমাইকেল কলেজ ছাত্রলীগের বহিস্কৃত নেতা সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্য দিকে এ ঘটনায় তিন দিনের রিমান্ড শেষে ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় ৩৭ জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর ছাত্রলীগ।

র‌্যাবের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার এসআই সুদীপ্ত শাহীন জানান, রোববার সন্ধ্যায় রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এর বিচারক দেলওয়ার হোসেনের আদালতে সৈকত মন্ডল ও রবিউল ইসলামকে হাজির করা হয়। সেখানে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সেখানে ঘটনার বর্ণনা দিয়েছে তারা। এছাড়াও ভাংচুর ও অগ্নি সংযোগের মামলায় ৩৭ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে একই আদালতে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান। আদালত তাদের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানো আদেশ দেন।

এর আগে শুক্রবার টঙ্গি থেকে ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও রবিউলকে গ্রেফতার করে র‌্যাব। তাকে গ্রেফতারের পর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ সৈকত মন্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দিয়েছে।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার জানান, সৈকত মন্ডল কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন। পীরগঞ্জের ঘটনা নিয়ে আপত্তিকর পোস্টের কারণে তাকে ঘটনার দিনই ছাত্রলীগের সকল কার্যক্রম ও পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি জানান, ২০১৭-১৮ সেশনে সৈকত কারমাইকেল কলেজে দর্শন বিভাগে ভর্তি হন। এছাড়াও কারমাইকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সৈকত মন্ডলকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেয়ার কথা বলা হয়েছে। সেখানে তারিখ উল্লেখ করা হয়েছে ১৮ অক্টোবর।

দলীয় সূত্র জানায়, কারমাইকেল কলেজ ছাত্রলীগের নেতা হিসেবে রংপুরে ছাত্রলীগের প্রত্যেকটি কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সৈকত ঘটনাস্থল কসবা বড়করিমপুর এলাকার মো: রাশেদুল হকে ছেলে। একই এলাকাà¦