সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

পকেট ভারী করতেই পণ্যের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজেদের পকেট ভারী করতেই সরকার নিত্যপণ্যসহ সব দ্রব্যের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্যের দাম বাড়বে না কেন? ওরা (সরকার) একটা বালিশের দাম নেয় ২২ হাজার টাকা। এসব দুর্নীতি এবং নিজেদের পকেট ভারী করতেই পণ্যের বাড়িয়েছে সরকার।’

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ’-এ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘সয়াবিন তেল, কাচামরিচ, পেঁয়াজ, চালসহ সব দ্রব্যের দাম বাড়ছেই। এশিয়ার মধ্যে বাংলাদেশে চালের দাম সবচেয়ে বেশি। এটার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।’

তিনি বলেন, ‘আমি যে কথাগুলো বলছি, এটা বিএনপির কোনো বক্তব্য নয়। গণমাধ্যমগুলোতে সরকারের চাপের মুখেও সত্য কথা বেরিয়ে আসছে। পূজামণ্ডপে যে তাণ্ডব হয়েছে, এটি পরিকল্পিত; এ কথা আগেও আমরা বলেছি। সরকার নিজেদের স্বার্থের জন্য এ ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা, হাজীগঞ্জ, রংপুর, চট্টগ্রাম প্রতিটি জায়গায় সহিংসতায় আওয়ামী লীগ নিশ্চুপ ছিল।’

তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় আসছে ঘটনার দিন সকালে কুমিল্লায় পূজামণ্ডপে ওসি সাহেব গেলেন, উনি পূজামণ্ডপ থেকে কোরআন শরিফ তুললেন, উনি কেনো এতক্ষণ মিডিয়ার সামনে ধরে রাখলেন? প্রত্যেকটাতে প্রমাণিত হয়, এটি পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ