সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল করার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের দিকে তাকিয়ে না থেকে সামাজিক দায়বদ্ধতার তহবিল (সিএসআর) থেকে শ্রমিকদের কল্যাণে আলাদা হাসপাতাল ও স্বাস্থ্যবিমা নিশ্চিত করার আহবান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বুধবার (২০ অক্টোবর) দুপুরের রাজধানীর গুলশানের একটি হোটেলে গার্মেন্টস শিল্পের কর্মীদের পুষ্টি বিষয়ক এক সেমিনারে তিনি এ আহবান জানিয়েছেন।

এ সময় বিকেএমইএ নির্বাহী সভাপতি বলেছেন, শ্রমিকের সুরক্ষা ও কল্যাণের নামে কারখানায় এক সময়ের বিশৃঙ্খলা সৃষ্টিকারীরাই ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তাদের দিয়ে শ্রমিকের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। উদ্যোক্তারা শ্রমিক কল্যাণে ইতিবাচক ছিল বলেই পুষ্টি ও স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হয়েছে।

শ্রমিকদের সুস্বাস্থ্যে বিনিয়োগ করলে বাংলাদেশ পোশাক শিল্প খাতে আরও বেশি সাফল্য পাবে বলে উল্লেখ করে ঢাকা নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বলেছেন, ক্রেতারা সবসময়ই শ্রমিকদের অধিকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কানাডাও কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি।

সেমিনারে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, শ্রমিকদের জন্য রাজধানীর তেজগাঁওয়ের একটি বিশেষ হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও শ্রমিক কল্যাণে আলাদা রেডিও এবং পত্রিকা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কর্মসংস্থানের চাহিদা মেটাতে আলাদা অধিদপ্তর করার প্রস্তাবনা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন শ্রম ও কর্ম সংস্থান অধিদপ্তরের মহাপরিচালক গৌমত কুমার।

এছাড়া মতিঝিলে পুরানো ভবন ভেঙ্গে ২৭ তলা ভবন নির্মাণ করা হবে। সেই ভবনে শ্রম আদালতসহ শ্রমিকদের উন্নয়নে সব রকম কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

পোশাক কারখানাগুলোতে চলমান পুষ্টি বিষয়ক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন আলোচকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ