সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ আটক ২১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস ও স্বাস্থ্যবিধি না মানায় ১৭২ বাংলাদেশিসহ অন্তত ২১৩ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) দেশটির অভিবাসন বিভাগের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়, কুয়ালালামপুর স্তাপাকের ওয়াংসা মাজু এলাকার একটি নির্মাণ ভবনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৫৪ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২১৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানের, ভিয়েতনামের ৬, ভারতের ৩ এবং দুইজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়, ভবনটিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে (এসওপি) স্বাস্থ্যবিধি সুরক্ষা না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ বিদেশি শ্রমিকদের কাজ করিয়ে নিচ্ছিল এবং দীর্ঘদিন ধরে কাগজপত্রবিহীন অবৈধভাবে বসবাস করছিল।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ এবং ধারা ৬ (১) (সি) এবং ৩৯ (বি) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাদের প্রথমে কোভিড-১৯ টেস্ট করা হবে এরপর পরবর্তী পদক্ষেপের জন্য দেশটির অভিবাসন সদর দপ্তর পুত্রাজায়া ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

এ অভিযানে পুত্রাজায়া অভিবাসন বিভাগের সাথে সহায়তা করে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) এবং মালয়েশিয়ার পাবলিক ডিফেন্স ফোর্সেস (এপিএম)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ