সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

আবারও পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলের চালক তার নিজের গাড়িতেই আগুন দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, এই মোটরসাইকেল চালকের আগে দুটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় আজ সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করলে কিছু দূর গিয়ে তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ জানান, দুপুরে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া (৩০) নামের ওই ব্যক্তি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে এক হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন। তবে ইলিয়াস মিয়ার বিস্তারিত পরিচয় জানাতে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’-এর এক চালক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ