সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

সবাইকে সাবধান হওয়ার আহ্বান স্বাস্থ্যের ডিজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনার সংক্রমণের হার আবারও বাড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। এ কারণে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

বুধবার (২০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ইউএইচএফপিও সম্মেলনে তিনি এই সতর্ক বার্তা দেন।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি আবারও সংক্রমণের হার একটু বাড়ছে। কাজেই সাবধান হতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’

তিনি বলেন, আমার এখানে (স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে) আসা, কাজ করার জন্য প্রস্তুত ছিলাম না এবং ইচ্ছা ছিল না। কিন্তু আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আপ্রাণ চেষ্টা করেছি দায়িত্ব পালন করার। আমি আমার দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে করোনার মধ্যেও সারা দেশ চষে বেড়িয়েছি। তখন সেখানে উপজেলা পর্যায়ে অনেক ইউএইচএফপিওদের কাজ দেখেছি, অবাক হয়েছি।

মাঠ পর্যায়ে সবাই আমাদের সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ