শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ইসলামিক কনফারেন্সে যোগ দিতে ব্রিটেন যাচ্ছেন মাওলানা মিজানুর রহমান আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যে যাচ্ছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি একটি ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন। প্রথমবারের মতো এটিই তার দেশটিতে সফর।

ব্রিটিশ বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আইওন টেলিভিশনে’র আমন্ত্রণে তিনি লন্ডন ছাড়াও লন্ডনের বাইরের কয়েকটি শহরে ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন।

আয়োজকরা জানিয়েছেন, ৩১ অক্টোবর লন্ডনের স্থানীয় সময় দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি সম্মেলন হবে। সেখানে মিজানুর রহমান আজহারীর যোগ দেয়ার কথা রয়েছে। এছাড়া লন্ডনের বাইরে বার্মিংহাম, ওল্ডহাম, লোটন, লেইস্টার ও কার্ডিফে ইসলামিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

আইওন টেলিভিশনের হেড অব কমিউনিকেশন এস এইচ সোহাগ জানান, আইওন টেলিভিশনের কিরাত প্রতিযোগিতা ২০২১-এর গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে ইসলামিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আমন্ত্রণ জানানো হয় মিজানুর রহমান আজহারীকে। চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে ডিএইচ ফাউন্ডেশন।

মিজানুর রহমান আজহারীর ব্রিটেন সফর বিষয়ে বিস্তারিত জানতে আইওন টেলিভিশনে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ