সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

নছিমন ও পিকআপের সংঘর্ষে ৩ ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জে নছিমন ও পিকআপের সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পল্লীবিদুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে জোবায়ের মোল্লা (২৬), একই গ্রামের আক্কাস মোল্লার ছেলে লিমন মোল্লা (৩০) ও রমেশ মিত্রের ছেলে মঙ্গল মিত্র (৩০)। নিহতরা পুকুর থেকে মাছ কিনে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

গোপালগঞ্জ কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. তোফাজ্জেল হক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ওই তিন মাছ ব্যবসায়ী সদর উপজেলার উলপুরে একটি পুকুর থেকে মাছ ধরে নছিমনে করে বিক্রির জন্য চন্দ্রদিঘলিয়া হাটে নিয়ে যাচ্ছিলেন। তাদের নছিমন পল্লীবিদ্যুৎ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মঙ্গল মিত্র মার যান। পিকআপটি প্রায় আধা কিলোমিটার দূরে পুলিশ মোড়ে জোবায়েরকে টেনে নিয়ে যায়। সেখানে জোবায়ের মৃত্যু হয়। আহত লিমনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ সময় নছিমন চালক সাদ্দাম কাজী (৩০) আহত হন। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ওসি জানান, নিহতদের মরদেহ বর্তমানে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য নিহতদের স্বজনরা আবেদন করেছেন। অভিযুক্ত পিকআপচালককে আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ