সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

করোনার চাপ কমায় তেলের দাম বাড়ছে বিশ্ব বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারির প্রভাব কমতে থাকায় বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরছে। এছাড়া টিকাপ্রাপ্তদের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলতে শুরু করায় বিমান শিল্পেও তেলের চাহিদা বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রাকৃতিক গ্যাস ও কয়লার দামবৃদ্ধি।

এ বছর ইউরোপে গ্যাসের পাইকারি দাম তিন গুণের বেশি বেড়েছে। তাই বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাস ও কয়লার পরিবর্তে জ্বালানি তেল ও ডিজেল ব্যবহার করা হচ্ছে।

সব মিলিয়ে চাহিদা বাড়তে থাকায় তেলের দাম বাড়ছে। অপরিশোধিত তেলের মূল্যের তিনটি প্রধান বেঞ্চমার্কের একটি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম সোমবার ব্যারেল প্রতি প্রায় ৮৬ ডলার হয়েছে, যা ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

আরেক বেঞ্চমার্ক উত্তর আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডাব্লিউটিআইর দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় সাড়ে ৮৩ ডলার হয়েছে, যা ২০১৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। ইউরোপের দেশগুলোর আবহাওয়া ঠাণ্ডা হতে থাকায় তেলের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন নিউ ইয়র্কের বিদেশি মুদ্রা বিনিময় কোম্পামি ওয়েন্ডার কর্মকর্তা এডওয়ার্ড ময়া।

এছাড়া বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের পরিবর্তে তেল ব্যবহারের কারণে বিশ্বে প্রতিদিন গড়ে তেলের ব্যবহার বেড়ে সর্বোচ্চ সাড়ে চার লাখ ব্যারেল হতে পারে বলে মনে করছেন এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা।

তেল, গ্যাসের দাম বাড়ায় ইউরোপের ২৭ লাখের বেশি মানুষ এবারের শীতে তাদের ঘর পর্যাপ্ত গরম রাখতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছে ইউরোপিয়ান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন।

ইউরোপীয় ইউনিয়নের শ্রম বিষয়ক কমিশনার নিকোলাস শ্মিট রোববার বলেছেন, এবারের শীতে ইউরোপে ‘জ্বালানি দারিদ্যের' সংখ্যা বাড়বে। তিনি বলেন, শীতে ঘর গরম রাখতে না পারা অনেক মানুষ ইউরোপে আছে। এবার সেটা আরও বাড়তে পারে বলে মনে করছেন শ্মিট। এই অবস্থায় ইউরোপের সরকারগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জার্মানি গত সপ্তাহে নবায়নযোগ্য জ্বালানির উপর কর প্রায় ৪০ শতাংশ কমিয়েছে। আর ফ্রান্স নিম্ন আয়ের মানুষদের ঘর গরম রাখার খরচ মেটাতে ১০০ ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ