রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি দুর্নীতি ও সরকারের সদিচ্ছার অভাবই জাতীয়করণের প্রধান অন্তরায়: শায়খে চরমোনাই বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের সময় বাড়ল বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার উদ্বোধন, চলবে মাসব্যাপী ‘বিএনপিও সংবিধান সংস্কারের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে’ বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান

‘এক কোটির বেশি শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাথমিকভাবে ৩০ লাখ ও পরে এক কোটির বেশি শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রথমে ফাইজারের টিকা দেওয়া হয় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে।

স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, আমরা চাই স্কুলের শিক্ষার্থীরা নিরাপদে থাকুক। সেই জন্য আজকে ফাইজার টিকা ট্রায়াল করা হলো। এ টিকা যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে। অল্প দিনের মধ্যেই সারা দেশের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা পিতা-মাতা আগে চিন্তায় থাকত। তাদের সন্তানরা যদি করোনায় আক্রান্ত হয়। কিন্তু এই টিকা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকবে।

জাহিদ মালেক আরও বলেন, টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে। টিকা আপনাকে সুরক্ষা দিলেও করোনায় আক্রান্ত হতে পারেন। সে জন্য সবাইকে মাস্ক পড়েই কাজ করতে হবে।

তিনি বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে বর্তমানে করোনা সংক্রমণের হার ২ দশমিক ৪, মৃত্যুর হারও ১০-২০ মধ্যে আছে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ২৬তম রাষ্ট্র হিসেবে অবস্থান করছেন।

পরে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ