শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক শোকজ নোটিশটি ভুল সংবাদের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বার্তা২৪.কমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমি ইসি ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। কিন্তু কোন বিষয়ের লিফলেট বিতরণ করেছি, সেটা বলা হয়নি। আমি আমার প্রতীক বা দলের হয়ে প্রচার-প্রচারণা করিনি। আমি গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেছি। আর গণভোটের পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণবিধির খেলাফ কোনো কাজ নয়। তার পরও আমি শোকজের জবাব দেব। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে শোকজ (কারণ দর্শানো) করে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেন।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে তাকে এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মো. ইউনুচ আলী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। বিধি অনুযায়ী সময়ের আগে প্রচার চালানোর সুযোগ নেই। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করেছি।

শোকজ নোটিশে মাওলানা মামুনুল হককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে কিংবা প্রতিনিধি পাঠিয়ে আগামী ১৭ জানুয়ারি ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ