বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

খেলাফত মজলিসের ইউরোপ জোনের সহকারী পরিচালক ড. আবদুস শুকুরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও ইউরোপ জোনের সহকারী পরিচালক ড. আবদুস শুকুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ৬টা ৩৫ মিনিটে লন্ডনস্থ কিং জর্জ হসপিটালে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।

এদিকে ড. আবদুস শুকুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

তারা বলেন, ড. আবদুস শুকুর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠার আন্দোলনের কাজে তার গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হবার নয়।

শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম ড. আবদুস শুকুরের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ