রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

যারা এখনো টিকা নিতে পারেনি, তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে করোনা টিকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যে সব শিক্ষার্থীর বয়স ১৮ বা এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করে দিতে হবে। সনদ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ এর ভ্যাক্সিন পেতে পারে সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

এতে আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে টিকার প্রথম/দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, তাদের তথ্য অতিসত্ত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ