শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন সায়েদাবাদে অবৈধ ১০০ বাস কাউন্টার সিলগালা বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে: হান্নান মাসুদ

হিজাব পরায় মার্কিন বিমানে বর্ণবাদী হামলার শিকার মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমানে হিজাব পরা এক মুসলিম নারীর ওপর বর্ণবাদী হামলা চালিয়েছেন এক শ্বেতাঙ্গ উগ্রবাদী নারী।

এ ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত। খবর আরব নিউজের।

মুসলিমবিদ্বেষী হামলার শিকার আয়শা তৌরি নামে ওই নারী মিশিগান স্টেট ইউভার্সিটির গবেষক দলের সহকারী। টুইন টাওয়ারে হামলার দিন অর্থাৎ গত ১১ সেপ্টেম্বর আটলান্টা থেকে স্পিরিট এয়ার লাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন।

এ সময় এক শ্বেতাঙ্গ নারী তার হিজাব দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে করতে তার মুখে কিল-ঘুসি মারতে থাকেন এবং বর্ণবাদী ও ধর্মবিদ্বেষূ গালাগাল দিতে থাকেন।

এ ঘটনা বিমানের এক যাত্রী ভিডিও করে সামাজিত যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মানবাধিকারকর্মীরা এ নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

বিষয়টি স্থানীয় ওয়েন কাউন্ট্রি আদালতের নজরে এলে বর্ণবাদী এ হামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

স্পিরিট এয়ারলাইন্সের কর্মীরাও শ্বেতাঙ্গ ওই যাত্রীর বর্বর আচরণে বিব্রত বলে জানিয়েছেন। তারা বলেন, এই যাত্রীকে পরে আর তারা তাদের বিমানে ভ্রমণের সুযোগ দেবেন না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ