বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


আন্তঃবাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতা শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তঃবাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে রোববার (১২ এপ্রিল) ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে এটি শুরু হয়।

সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস্) রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল আন্তঃবাহিনী আজান ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ