শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

এমপি স্বপনের মৃত্যুতে সংসদ অধিবেশন মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে তাকে নিয়ে সংসদে আলোচনা করেন। একই সঙ্গে সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোকপ্রস্তাব পড়ে শোনান।

স্পিকার বলেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ-সদস্য, মো. হাসিবুর রহমান স্বপন ২ সেপ্টেম্বর ভোররাতে তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, মো. হাসিবুর রহমান স্বপন ১৯৫৪ সালের ১৬ মে সিরাজগঞ্জ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আতাউর রহমান এবং মাতার নাম হালিমা খাতুন। তিনি ১৯৯৬ সালের সপ্তম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনবার সংসদ-সদস্য নির্বাচিত হন। সপ্তম জাতীয় সংসদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ, সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আবদুল আজিজ।

পরে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ