শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’ মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ?

‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, জনগণ ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না। অথচ একটি সংগঠন রাষ্ট্রের আইন ও বিধিনিষেধ উপেক্ষা করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর পল্টনে আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার দিনব্যাপী বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্বলতা, গোয়েন্দা তৎপরতার ঘাটতি এবং প্রশাসনিক সমন্বয়ের অভাবের সুযোগে একটি পরাজিত রাজনৈতিক শক্তি আবারও মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস পাচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টাকে রাজনৈতিক কর্মসূচির আড়ালে বৈধতা দেওয়া যাবে না। যারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক পরিচয় নয়, কর্মকাণ্ডের ভিত্তিতে আইনের আওতায় আনতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক তৎপরতা, অর্থনৈতিক নেটওয়ার্ক ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে এবং সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, জনগণ শান্তি, নিরাপত্তা ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা চায়। সরকার জনগণের জানমাল ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার রাজনৈতিক ও প্রশাসনিক দায় এড়ানোর সুযোগ নেই। কোনো অপশক্তির নৈরাজ্যের কাছে রাষ্ট্র জিম্মি হতে পারে না।

সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, ছাত্রলীগের আস্ফালন ও অপতৎপরতা কোনোভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। অতীতে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস, দখলদারিত্ব ও আধিপত্যের রাজনীতি কায়েম করা হয়েছিল, ছাত্রসমাজ সেই অন্ধকার অধ্যায়ে আর ফিরে যেতে চায় না।

তিনি বলেন, ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসী বাহিনীর ঘাঁটি নয়। শিক্ষাঙ্গনে দখলদারিত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস ও আধিপত্য প্রতিষ্ঠার রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রলীগের নামে কেউ ক্যাম্পাসে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করলে তা প্রশাসনকে কঠোরভাবে প্রতিহত করতে হবে।

মুনতাছির আহমাদ আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম আর কোনো আধিপত্যবাদী রাজনীতির কাছে জিম্মি হতে প্রস্তুত নয়। শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অধিবেশনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার ও ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভনসহ কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ