শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য চিকিৎসা অনুষদের ডিনকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এটা এখন থেকে শুরু করবো। তবে শুরু করার আগে আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সেই প্রস্তুতির জন্য আমাদের মেডিকেলের ডিনকে আহ্বায়ক করে একটা কমিটি করা হয়েছে। ওই কমিটি কবে থেকে শুরু করবে, কীভাবে শুরু করা হবে, তার একটি নীতিমালা প্রণয়ন করবেন।

এদিকে একই সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষককে পিএইচডি ও ১৩ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ