শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশসহ ২৪টি দেশের যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ওমান। এই সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। খবর গালফ নিউজের।

সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।

তালিকার অন্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, ফিলিপিন্স, তানজানিয়া, সুদান, ব্রাজিল, সিয়েরা লিওন, যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, নাইজেরিয়া, গায়ানা, কলম্বিয়া ও আর্জেন্টিনা।

এসব দেশের যাত্রীদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে ১ সেপ্টেম্বর থেকে ওমানের নাগরিক, আবাসিক ভিসাধারীসহ এসব দেশের যাত্রীরা ওমানে প্রবেশ করতে পারবেন।

উপরে উল্লেখিত দেশের যাত্রীরা কেবলমাত্র ওমানের অনুমোদিত করোনা টিকা নেওয়ার প্রমাণাদী দাখিল সাপেক্ষে সে দেশে প্রবেশ করতে পারবেন বলে খবরে বলা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেওয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে। করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়।

এর আগে গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ