শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

জামিয়া গহরপুর সিলেটের শাইখুল হাদীস মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের শাইখুল হাদীস হিসেবে নিযুক্ত হয়েছেন আল্লামা গহরপুরী রহ. এর শাগরিদ মাওলানা আব্দুল হাই উমরপুরী।

গত ২৩ আগস্ট (রোববার) মাদরাসার মজলিসে ইলমীর সঙ্গে পরামর্শ করে বিষয়টির মনোনয়ন দেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী। বিষয়টি মাদরাসার প্রিন্সিপাল নিজেই আওয়ার ইসলামকে জানিয়েছেন।

তিনি জানান, ‘মাওলানা আব্দুল হাই উমরপুরী এ জামিয়ার একজন সিনিয়র উস্তাদ। গত ৩৫ বছর যাবত জামিয়ায় দরস দিয়ে যাচ্ছেন। এর আগেও তিনি বুখারী শরীফের দরস দিতেন। তবে এখন শায়খুল হাদিস পদে আসীন হলেন।’

জানা গেছে, এ মাদরাসায় মোট পাঁচজন শিক্ষক বুখারী শরীফের দরস দেন। গত ২৩ জুলাই ২০২১ তারিখে জামিয়ার প্রবীণ শাইখুল হাদীস আল্লামা সাদ উদ্দিন (ভাদেশ্বরী হুজুর) রহ. ইন্তেকাল করলে শায়খুল হাদিস পদটি শূন্য হয়। এরপরই মাওলানা আব্দুল হাই উমরপুরী এ পদে মনোনীত হলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ