শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

পোকখালী মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান ।। দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ মাদ্রাসা কক্সবাজার আল-জামিয়া ইমদাদিয়া আজিজুল উলুম পোকখালী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোক্তার আহমদ রহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (২৩ আগস্ট) সাড়ে ২টায় ঈদগাঁও উপজেলার ডায়াগনস্টিক হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো সম্ভাব্য (৯৫)।

মাদরাসা সূত্রে জানা যায়, অসুস্থতাজনিত কারণে গতকাল সকালে ঈদগাঁও একটি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হুজুরের মৃত্যুতে অসংখ্য ছাত্র পরিবার-পরিজন নিকট আত্মীয় সহ স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, মাওলানা মোক্তার আহমদ রহ. ১৯৭০ সাল থেকে কক্সবাজারের পোকখালী আল-জামিয়া ইমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা (প্র.পোকখালী মাদরাসা) প্রতিষ্ঠাতা ও দায়ীত্বে ছিলেন। মৃত্যুর সময় ৬ছেলে ও ১০ মেয়ে সহ ২স্ত্রী (১ম স্ত্রীর ১জন ছেলে ৭জন মেয়ে, ২য় স্ত্রীর ৫ছেলে ৩মেয়ে) রেখে যান।

মরহুমের বড় ছেলে আওয়ার ইসলামকে জানান, আগামীকাল সাড়ে ১১টায় মাদরাসা প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে, মাদরাসা কবরস্থানেই দাফন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ