রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযা রাত ১১ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযা রাত ১১ টায় হাটহাজারী মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দারুল উলুম হাটহাজারীর মাকবারাতেই দাফন করা হবে। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী।

তিনি জানান, আল্লামা বাবুনগরীর পরিবার ও মাদরাসার পরিচালনা কমিটির সদস্যগণ  মিলে নতুন এ জানাজার সময় নির্ধারণ করেছেন।

এর আগে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা নামাজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজা নামাজে অংশ নিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভক্ত, অনুরক্ত ও ছাত্ররা এই সময়ে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় জানাজার নামাজের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আওয়ার ইসলামের চট্টগ্রাম প্রতিনিধি ইশতিয়াক সিদ্দিকী।

প্রসঙ্গত, আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন।

এর আগে আজ সকালে তিনি স্ট্রোক করায় ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বলে জানিয়েছে সূত্র। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ