বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাজনীতি নিষিদ্ধ ঘোষণা চমেক কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্যাম্পাসে যেকোনো ধরনের সংঘাত এড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। ক্যাম্পাসে করা যাবে না রাজনৈতিক কোনো কর্মসূচি, সভা-সেমিনার এমনকি মিছিল-স্লোগানও।

শনিবার কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন।

অধ্যাপক সাহেনা আক্তার বলেন, আমরা চাই ক্যাম্পাসে কোনো সংঘাতের ঘটনা না ঘটুক। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হোক, যে কারণে আবারও ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। অনেকদিন পর ১৬ আগস্ট থেকে কলেজে প্রফেশনাল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত শুধু শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে। এছাড়া সব জাতীয় দিবসসহ কলেজের সবরকম কার্যক্রম নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন চমেক ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা এটিকে ‘অভাবনীয় সিদ্ধান্ত’ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি তুলেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ