রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইসলামী যুব মজলিস সিলেট মহানগরের কমিটি পুনর্গঠন সৌদি আরব কেন্দ্রীয় কমিটির নেতার মৃত্যু, ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক

মাদরাসা খুলে দিতে আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ মুহতামিমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ২০ হাজার কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছেন দেশের প্রধান প্রধান কওমি মাদরাসা সমূহের মুহতামিমগণ।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তারা বলেন, ‘সরকার লকডাউন তুলে দেওয়ায় জনমানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অসহায়-গরিব মেহনতী মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। আমরা এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

তারা বলেন, ‘মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ সময় ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এতে করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করবো সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। বিশেষভাবে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।’

বিবৃতিতে বলা হয়, ‘কওমি মাদরাসাগুলো দীনি প্রতিষ্ঠান। এসব মাদরাসায় কুরআন ও হাদিসের পাঠদান করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় কওমি মাদরাসার শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তারা পরিবার-পরিজন নিয়ে নানা সমস্যায় ভুগছেন। শিক্ষার্থীরা মাদরাসার পরিবেশ থেকে দূরে থাকায় নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই অসহায় শিক্ষক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাদরাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কওমি মাদরাসাগুলো খুলে দিলে সেখানে দীনি ইলমের চর্চা হবে, কুরআনের তেলাওয়াত হবে, হাদিসের দরস দেওয়া হবে, তাহাজ্জুদের আমল হবে, করোনা মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে নিয়মিত দোয়ার আয়োজন হবে। এতে করে দেশ আল্লাহর রহমতে করোনা মহামারী থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল কওমি মাদরাসা খুলে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহবান জানাচ্ছি।’

বিবৃতিদাতাগন হলেন, আল্লামা মুহিব্বুল্লাহ, মুহতামিম, বাবুনগর মাদরাসা চট্টগ্রাম। আল্লামা নুরুল ইসলাম, মুহতামিম, খিলগাও মাখজানুল উলুম মাদরাসা, ঢাকা। মুফতী আব্দুস সালাম, হাটহাজারী। মুফতী আব্দুল হালিম বোখারী, মুহতামিম, জামিয়া ইসলামিয়া পটিয়া। আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মুহতামিম, কামরাঙ্গিরচর মাদরাসা। মাওলানা মুহিব্বুল্ল হক (গাছবাড়ী), মুহতামিম, কাসেমুল উলুম দরগাহ মাদরাসা। মাওলানা আব্দুল হক্ব, মুহতামিম, জামিয়া ফয়জুর রহমান রহ. মোমেনশাহী। মাওলানা ইয়াহয়া, হাটহাজারী। মাওলানা সাজিদুর রহমান, মুহিতামিম, দারুল আরকাম মাদরাসা বি-বাড়িয়া। অধ্যক্ষ মিজানুর রহমান চৈধুরী (পীর সাহেব, দেওনা), মুহতামিম, দাওয়াতুল হক মাদরাসা, কাপাসিয়া। মাওলানা সালাহ উদ্দীন, নানুপুরী,মুহতামিম, নানুপুর মাদরাসা, চট্টগ্রাম। মাওলানা আব্দুল আওয়াল, খতিব, ডি আই টি মসজিদ নারায়নগঞ্জ, মারকাজুক উলুম আল ইসলামিয়া, নারায়নগঞ্জ। মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মুহতামিম, আরজাবাদ মাদরাসা। মাওলানা মোবারকুল্লাহ, মুহতামিম, জামিয়া ইউনুছিয়া, বি-বাড়িয়া। মাওলানা সাব্বির রহমান রশীদ, মুহতামিম, কিশোরগঞ্জ মাদরাসা। মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী, মুহতামিম, মাদানী নগর মাদরাসা। মাওলানা আনওয়ারুল করীম, মুহতামিম, রেলস্টেশন মাদরাসা, যশোর। মাওলানা আনাস, মুহতামিম, মদীনাতুল উলূম মাদরাসা, ভোলা। মাওলানা ইয়াহয়া মাহমুদ, মুহতামিম, দারুল উলূম মাদরাসা রামপুরা। মাওলানা মুহাম্মাদ আলী, মুহতামিম, আফতাবনগর মাদরাসা।

ওআই/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ