রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ বন্ধ করতে নতুন শর্ত ইরানের, বিলিয়ন ডলার হাতছানি নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে এল ৩ হাজার ৮০০ টন এলপিজি বাসে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত, ঈদযাত্রা স্বস্তির ছিল: সড়ক পরিবহন মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে বরাদ্দ পাচ্ছেন ৩০০ এমপি বাড়ছে পড়ুয়া সংখ্যা, কর্মসংস্থান নিয়ে কী ভাবছে কওমি কর্তৃপক্ষ? দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনা: প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা ভারতীয় মুসলিমরা অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত: মাহমুদ মাদানী ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি চলমান

মাদরাসা শিক্ষার্থীদের জন্য আইন বিষয়ে কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আধুনিক আইন ও বাংলাদেশের আইন ব্যবস্থার উপর ৩ মাস মেয়াদী অনলাইন কোর্স অনুষ্ঠিত হবে গবেষক মুসা আল হাফিজের প্রতিষ্ঠান মাহাদুল ফিকরি ওয়াদদিরাসারিল ইসলামিয়া বাংলাদেশে। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কবি মুসা আল হাফিজ নিজেই।

কোর্স বিষয়ে তিনি বলেন, ‘বিগত রমজানে এ ধারার সংক্ষিপ্ত এক কোর্স হয়েছিলো। বিভিন্ন মাদরাসার ইফতা বিভাগের শিক্ষক ও ছাত্রগণ অংশ গ্রহণ করেন। সকলেই কোর্স শেষে ব্যাপক উপকৃত হবার অভিব্যক্তি জানান। তাঁদের অনুরোধ ছিলো দীর্ঘ পরিসরে যেন এর আয়োজন করা হয়। যেন আরো সম্প্রসারিত অবগতির সুযোগ হয় এবং ইফতা পড়ুয়ারা অংশ নিতে পারেন।

অনলাইনে ক্লাস হবে। ক্লাস নেবেন প্রাজ্ঞ কিছু আলেম ও দেশ বিদেশে আইনের উপর উচ্চতর ডিগ্রিধারী সুপ্রিম কোর্ট, হাই কোর্টের কিছু আইনজীবী, ব্যারিস্টার ও আইনের শিক্ষক।’

কোর্সে অংশ নিতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৫২১৭৭১৮৬৯

এছাড়া কোর্সের বিস্তারিতে দেখুন নিচের পোস্টারে।

May be an image of text

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ