মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা নূর আহমাদ ছিলেন হালুয়াঘাটের গর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম এ মান্নান ।।

পীরে কামিল শায়খুল হাদীস আল্লামা নূর আহমাদ (৬৫) ছিলেন আমাদের হালুয়াঘাটের গর্ব। তিনি আর নেই। ঢাকা উত্তরায় তার একমাত্র মেয়ে হাফেজ মাওলানা মুনিরার বাসার পাশে বাংলাদেশ মেডিকেল নামে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টা ২০ মিনিটের সময় তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

তার ভাতিজা আমার স্নেহের ছাত্র হাফেজ মাওলানা শাব্বির আহমাদ প্রথমে মৃত্যুসংবাদটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, হাফেজ মাওলানা এনামুল ও হাসান নামে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জামিয়া হোসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইলের নায়েবে মুহতামিম ও জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া চরখরিচার শায়খে সানীসহ প্রায় ১০টির অধিক পুরুষ ও মহিলা মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। উনার গ্রামের বাড়ি হালুয়াঘাট উপজেলার গুনিয়ারিকান্দা গ্রামে।

তবে মাঝিয়াইল মাদরাসা রোডে তিনি নিজস্ব বাসায় থাকতেন। নিজের গাড়ি দিয়ে ঘুরে ঘুরে এসব মাদরাসায় হাদীসের দরস দিতেন। তিনি প্রথমে মাঝিয়াইল মাদরাসায় ও পরে জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ায় লেখাপড়া করেছেন। তিনি অত্যন্ত মেধাবী ও আদর্শ ছাত্র ছিলেন।

বালিয়ার সাবেক মুহতামিম পীরে কামিল মরহুম আল্লামা দৌলত আলী সাহেবের মেয়ের জামাতা ছিলেন। প্রথম জীবনে তিনি স্কুলে পড়ালেখা করলেও পরবর্তীতে মাদরাসায় ভর্তি হয়ে হক্কানী আলেম হওয়ার সৌভাগ্য অর্জন করেন এই দেশ বরেণ্য আলেম। তিনি বহুবার হজ্ব করাসহ বহু দেশ সফর করেছেন।

মাঝিয়াইল মাদরাসায় নবনির্মিত বিশাল মসজিদটি নতুন করে তার হাতেই গড়া। এছাড়াও মাঝিয়াইল দাওরা মহিলা মাদরাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

হালুয়াঘাটে এমন প্রতিষ্ঠান নেই বললেই চলে যেখানে তার ছুঁওয়া নেই। তার একমাত্র কন্যা হাফেজ মাওলানা মুনিরা তার চাচাতো বোন আমার নাতনী হাফেজ মাওলানা সুমাইয়ার সাথে শুরুর দিকে আমাদের এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার হুজুরের নিকট কুরআন শরীফ পড়তেন।

প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা আবু ইউসুফ মাহমুদীর দেওবন্দ পাস করা ছেলে মুফতী আবরারুল হক ইউসুফীর নিকট মুনিরাকে বিবাহ দেওয়া হয়েছে। আল্লামা নূর আহমাদ আমার দূর সম্পর্কের মামা হলেও আপন মামার চেয়ে বেশি মহব্বত ও সম্মানের ছিলেন।

আমি তাকে মামা ডাকতà