বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির তালিকা করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ

করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে: ফাউসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেল্টা ধরনের কারণে করোনা সংক্রমণ বাড়ছে, সামনে আরো খারাপ পরিস্থিতি আসছে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

তিনি বলেন, সংক্রমণ রোধে গত বছরের মতো এবার লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র। এই কারণে 'পরিস্থিতি ভয়াবহ হতে পারে' বলে সতর্ক করেছেন তিনি। আমেরিকানদের টিকা নেয়ার আহ্বান জানান ফাউসি।

গত সাত দিনের সংক্রমণের চিত্র যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে, রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আমাদের এখন যেটা করতে হবে তা আমরা বার বার বলেছি। আমাদের ভ্যাকসিন নেওয়ার যোগ্য ১০০ মিলিয়ন মানুষ এখনো তা গ্রহণ করেননি। ব্যাপকহারে ভ্যাকসিন এড়িয়ে যাওয়ার চিত্র আমরা দেখছি বলে জানান ফাউসি।

তিনি বলেন, অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার বিবেচনা করলে দেখা যায়, ভ্যাকসিন না নেওয়া রোগীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। এছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায়- ভ্যাকসিন গ্রহণ না করা মানুষের মধ্যে এটি ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের যেসব এলাকায় ভ্যাকসিন গ্রহণের হার কম সেখানে নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে গেছে। একটি গবেষণার বরাতে ইয়াহু নিউজ জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণ করা এবং না করা মানুষের নাক থেকে করোনা ছড়ানোর আশংকা সমান। অর্থাৎ, ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তির মাধ্যমেও করোনা ছড়ায়। ফলে এখনও মাস্ক ব্যবহারের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ