রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

করোনা পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে সভা মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে মঙ্গলবার (২৭ জুলাই) এক সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভা ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আগামীকাল মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে একটা বড় মিটিং অনুষ্ঠিত হবে, জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি।

জার্মানিতো অসহায়ভাবে পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে। একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরুত্ব না মানে ‌‘ইট উইল বি অলমোস্ট ইমপসিবল’। আনোয়ারুল ইসলাম বলেন, মক্কা-মদিনা দেখেন, মদিনার ভেতরে ৩ ফিটের মধ্যে কাউকে আসতে দেবে না। মক্কাতে আপনি খেয়াল করে দেখেছেন কিনা, নামাজ বা তাওয়াফ করে, কি রকম ডিসিপ্লিন মেনে চলছে মানুষ। সেজন্যই সৌদি আরব নিয়ন্ত্রণ করতে পেরেছে।

লকডাউন আর বাড়ানো হবে কিনা, কঠোর করা হবে কিনা- এ নিয়ে বিষয়ে তিনি বলেন, কালকে আমরা মিটিং করবো। তারপর সিদ্ধান্ত।

বিধি-নিষেধেও বেসরকারি অনেক অফিস খোলা আছে- এ বিষয়ে তিনি বলেন, আমার সঙ্গে রোববারও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে, অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করতেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ