বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

৪৭ বছর পর সাইপ্রাসের ‘বিলাল আগা’ মসজিদে জুমার নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসের মারাশ অঞ্চলের ‘বিলাল আগা’ মসজিদে ৪৭ বছর পর প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে।

সাইপ্রাস পিস অপারেশন-এর ৪৭তম বার্ষিকী উপলক্ষে মারাশ অঞ্চলটি আবার খুলে দেওয়া হয়েছে এবং ২৩ জুলাই শুক্রবার ‘বিলাল আগা’ মসজিদে জুমার নামাজ আদায় করা হয়েছে।

তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট এরশিন তাতার, লেফকোশিয়ার তুরস্কের রাষ্ট্রদূত আলী মুরাদ বায়েরি এবং গাজী মাগোসার মেয়র ইসমাইল আর্টার’সহ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

জুমার নামাজের ইমামতি করেন লেফকোশিয়ার তুর্কি দূতাবাসে ধর্মীয় পরিষেবাদিবিষয়ক উপদেষ্টা এরদোগান আকেন। নামাজ শেষে সাইপ্রাসের প্রেসিডেন্ট এরশিন তাতার সাংবাদিকদের সম্মুখে বলেন আমরা ২০ জুলাই শান্তি, স্বাধীনতা ও ঈদুল আযহার উৎসব উদযাপন করেছি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও তার প্রতিনিধিরা আমাদের সাথে ছিলেন।

তিনি আরও যোগ করেছেন: ঈদুল আযহার চতুর্থ দিনে আজ আমরা বিলাল আগা মসজিদে জুমার নামাজ আদায় করেছি। এই মসজিদটি পুনর্নির্মাণের পর এখানে জুমার নামাজ আদায় করে বিশেষ আধ্যাত্মিক শান্তি অনুভব করছি। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ